• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন প্রতিবেদন / ৫৮৯ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এক সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সৌজন্য বিনিময় করেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে

 

সাক্ষাতে প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

 

বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।

 

এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd