• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ

ক্রিয়া প্রতিবেদন / ৯১০ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে রাকিব হোসেনের পাসে গোল আদায় করেন মোরসালিন। দারুণ এক পাল্টা আক্রমণে গোলটি করেন বাংলাদেশের তরুণ তারকা। ভারতও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। বাংলাদেশের ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। পরে হামজার দূর পাল্লার এক শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে যায়

 

একাদশে শমিত, বেঞ্চে জামাল

নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অধিনায়কত্ব করেছেন জামাল ভূঁইয়া । পুরো ৯০ মিনিট তাকে খেলিয়েছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। ভারত ম্যাচের সংবাদ সম্মেলনেও তাকে নিয়ে হাজির হয়েছিলেন এই স্প্যানিশ কোচ। অথচ আজ জামালকে একাদশে রাখলেন না হাভিয়ের কাবরেরা । তার বদলে একাদশে ফিরেছেন শমিত সোম। একাদশে ফিরেছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনও। জায়গা হারিয়েছেন জুনিয়র সোহেল রানা। জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

 

বাংলাদেশ একাদশ

গোলরক্ষক: মিতুল মারমা

রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।

মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম ও শেখ মোরসালিন

আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd