• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

কুড়িগ্রামে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন প্রতিবেদন / ৮০৮ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী নির্বাচনে জুলাই বিপ্লবের পক্ষেরফ্যাসিবাদ বিরোধী শক্তির বিজয় হবে, ইনশাআল্লাহ। এবার মানুষ টাকা নিয়ে ভোট দেবে না বরং তারা ন্যায়ের পক্ষে ভোটও দিবে এবং ভোট পাহারাও দিবে।

 

১৩ নভেম্বর (বুধবার) কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাও: আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাও: নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম জেলা জামায়াতের কার্যালয় আল-ফালাহ মিলনায়তনে বিশেষ দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পথে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিজয় অর্জন ও চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাজের জন্য এখন ঊর্বরসব শ্রেণি পেশার মানুষ ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজবৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে এগিয়ে আসছেরাজনীতিতে সম্প্রীতিসহাবস্থান তৈরি হয়েছে। মানুষ ইসলামী দল ও দেশপ্রেমিক শক্তিগুলোকে এক কাতারে দেখতে চায়

 

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ জুলুম, নির্যাতন সহ্য করে এ পর্যায়ে এসেছে। জনগণের মধ্যে জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে এবং তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

 

মাওলানা আবদুল হালিম জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানে অবিলম্বে সংবিধান আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন।

 

 

শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম।

 

আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন আলী সরকার, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ (পুরুষ ও মহিলা), উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd