• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

জুলাই-এর শিশু শহীদ জাবির ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদন / ১০০১ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ চলাকালে মা–বাবার সঙ্গে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা জাবিরের ঊরুতে গুলি লাগে। শিশুটির পুরো নাম জাবির ইব্রাহিম। বয়স ৬ বছর। মা-বাবার সঙ্গে রাজধানীর দক্ষিণখান থানার পশ্চিম মোল্লারটেকে থাকত সে। স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ত। দুই ভাই আর এক বোনের মধ্যে জাবির সবার ছোট।

৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে উত্তরা পূর্ব থানা-পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উত্তরার জসীমউদ্‌দীন সড়কে ছিল জাবির। মা-বাবার সঙ্গে রাস্তার একপাশে দাঁড়িয়ে বিজয় মিছিল দেখছিল সে। সেখানেই গুলিবিদ্ধ হয় ছোট্ট জাবির।

কান্নাজড়িত কণ্ঠে সন্তানের কথা স্মরণ করে শহীদ জাবিরের মা রোকেয়া বেগম বলেন, ‘গোলাগুলি শুরু হলে মনে হচ্ছিল আতশবাজি ফোটানো হচ্ছে। তখন তিনি (জাবিরের বাবা) বাচ্চাটার হাত ধরে সামনের দিকে দৌড় দেন। আমি কিছুটা পেছনে পড়ে যাই। দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে যায় জাবির। তখনো জাবিরের হাত ধরে ছিল ওর বাবা। দৌড়ে এসে দেখি, রাস্তায় পড়ে আছে জাবির। ওর ঊরুতে গুলি লেগেছে। রক্তে প্যান্টসহ শরীর ভেসে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd