• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানিনা: এনায়েতুল্লাহ আব্বাসী

অনলাইন প্রতিবেদন / ৯৮০ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, সংবিধানে মুসলমানদের মৌলিক দাবিগুলো প্রতিফলিত না হলে তারা সেই সংবিধান বা সংশ্লিষ্ট সনদ কোনোটি মেনে নেবেন না।

 

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

আব্বাসী বলেন, আল্লাহ তাআলা তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুওয়তরিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন৷ উনার পরে কোনো নবী-রাসূল ছিলেন না, এখনো নেই এবং কেয়ামত পর্যন্ত আসবেও না৷ এটাই খতমে নবুয়তের বিশ্বাস৷ এই বিশ্বাস ছাড়া কেউ মুসলিম হতে পারেনা।

 

তিনি আরও বলেন, আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেক্যুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চায়না৷ তাদের কাছে আমার সেক্যুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ শুধু দেশের অমুসলিমদের স্বার্থ করা?

 

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, দেশের প্রকৃত মালিক যে প্রকৃত মুসলমান। তাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে সেই মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে আদায় না করা হয় তাহলে সেই সংবিধানও আমরা মানিনা৷ সেই সনদও মানিনা

 

খতমে নবুওয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ৷ খতমে নবুওয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd