বগুড়ার মোকামতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় এলাকার যুবসমাজকে মাদকাসক্তি ও জুয়ার আসক্তি থেকে দূরে রাখতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব এম ওয়ায়েজ কুরুনী বলেন, বর্তমান সময়ে যুবসমাজের একটি অংশ মাদকাসক্তি ও জুয়ার আড্ডায় জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে তরুণদের ফিরিয়ে আনতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। যুবসমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সহসভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি ওমর ফারুক, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ও সিয়াম মণ্ডল এবং প্রচার সম্পাদক হামিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাক্তার মাওলানা ফেরদৌস রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান মানিক, মোকামতলা পৌরসভা জামায়াতের সভাপতি আলী মুর্তজা, সেক্রেটারি শামসুজ্জোহা মিঠুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে যুবসমাজের ইতিবাচক বিকাশ, মাদক ও জুয়া প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।