• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

শিবগঞ্জে জামায়াত কর্মীকে মারধরের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি / ৭০০ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

শিবগঞ্জে জামায়াত কর্মীকে মারধরের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জামায়াত কর্মী মাহমুদুল সরকার।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা চকবৃন্দাবনপাড়া এই ঘটনা ঘটে।ভুক্তভোগী অভিযোগে বলেন,

আমি মোঃ মাহমুদুল সরকার (৫৮), এনআইডি নং- ৭৭৯৭৬৭১৪১৪, পিতা- মৃত আব্দুল গফুর সরকার, সাং- লক্ষীকোলা চকবৃন্দনপাড়া, ইউপি- দেউলী, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া; আপনার ব রাবর লিখিতভাবে বিবাদী ১। মোঃ বেলাল হোসেন (৩০), পিতা- অজ্ঞাত, সাং- লক্ষীকোলা চকবৃন্দনপাড়া, ইউপি- দেউলী, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি পেশায় একজন রাজমিস্ত্রির শ্রমিক। বিবাদী একজন বিএনপির সমর্থক। আমি জামায়াতে সমর্থক। বিবাদীর সহিত রাজনৈতিক মতাদর্শ নিয়ে পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে। ইং- ২৫/০১/২০২৬ তারিখ দুপুর অনুমান ০১.১০ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন লক্ষীকোলা চকবৃন্দাবন গ্রামস্থ জনৈক মোঃ আলফাজ উদ্দিন ফকো এর পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় বিবাদী আমাকে উদ্দেশ্যে করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। উক্ত সময় আমি বিবাদীকে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীর হাতে থাকা কাঠের বাটাম দিয়ে আমার মাথা, দুই হাত সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে আঘাত করিয়া ছেলা, ফোলা জখম করে। আমার চিৎকারে সাক্ষী ১। মোঃ সাগর (২৫), পিতা- মোঃ আব্দুল আলিম সরকার, ২। মোঃ জোনাইদ (৩৫), (মসজিদের মোয়াজ্জিম) পিতা- অজ্ঞাত, ৩। মোঃ সবুজ (৪০), পিতা- মৃত আব্দুর গফুর সরকার, সকলের সাং- লক্ষীকোলা চকবৃন্দনপাড়া, ইউপি- দেউলী, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া’গন সহ আরো অরো অনেকে আগাইয়া আসিলে বিবাদী আমাকে উদ্দেশ্যে করিয়া বিভিন্ন রকমের ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করে এবং সময় সুযোগ মত আমার বড় ধরনের ক্ষতি করিবে মর্মে দাবান শাসান করে। বিবাদীর এমত আচরনে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জ, বগুড়া হইতে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহিত আলোচনা করিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল ।
অতএব, উপরোক্ত বিষয়টি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করিতে আইনের সাহায্য চান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd