• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবি ও পুলিশের যৌথ অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪

সুজন মাহমুদ, নোয়াখালী প্রতিনিধি / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ছবিতে: চৌমুহনীর বিভিন্ন আবাসিক হোটেলে পরিচালিত যৌথ অভিযানে আটক নারী-পুরুষদের একাংশ।

নোয়াখালীর চৌমুহনীতে তিনটি আবাসিক হোটেলে ডিবি পুলিশ ও চৌমুহনী পুলিশের যৌথ অভিযানে ১৪ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) পরিচালিত এ অভিযানে হোটেলগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলগুলোতে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে চৌমুহনীর হোটেল রাজ, ঢাকা হোটেল ও সেভেন স্টার হোটেল থেকে মোট ১৪ জন নারী-পুরুষকে আটক করা হয়।

অভিযান চলাকালে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে সন্দেহভাজন নারী ও পুরুষদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের পরিচয় ও অবস্থানের কারণ যাচাই-বাছাইয়ের জন্য থানায় নেওয়া হয়। অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, সমাজে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনীর ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত কয়েকটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আবাসিক হোটেলগুলোতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd