• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

বগুড়ার শিবগঞ্জে শান্তি সংঘ যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া প্রতিনিধি / ২১২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬
শান্তি সংঘ যুব সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে শান্তি সংঘ যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের উদ্যোগে বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল উচ্চ বিদ্যালয়, জামুরহাট দাখিল মাদ্রাসা এবং মাঝিহট্ট ইউনিয়নের কালিতলা কওমি মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

শান্তি সংঘ যুব সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি সৌরভ আকন্দ, অর্থ সম্পাদক সানজিদ আহমেদ, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম, ধর্ম সম্পাদক মিনহাজুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিহাদ ইসলাম, সহ-মিডিয়া সম্পাদক ইয়ামিন ইসলাম, সহ-অর্থ সম্পাদক রকি ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ সকলের কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর নিকট এ মহতী উদ্যোগ কবুল হওয়ার প্রার্থনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd