• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

বগুড়ার ১২নং ওয়ার্ডে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদন / ৫১৩ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রবিবার বিকেলে বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অদ্যাপক রফিকুল ইসলাম, ১২ নং ওয়ার্ডের আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী সাব্বির শাহরিয়ার শুভ, আবু হাসিব, আবু জাফর, আবু তালিব, শ্রমিক নেতা জিয়া আলম প্রমুখ। পরে বেলালের মোড়ে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজদের কোন ঠাঁই থাকবেনা। সকলের কর্মসংস্থানের মাধ্যমে সুষ্ঠ সুন্দর সমাজ গঠন করা হবে।

 

সমাজে কুরআন প্রতিষ্ঠা হলে কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। সুন্দর সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd