• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

বগুড়ায় জামায়াতে ইসলামীর উদ্দোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রবিউল ইসলাম, বগুড়া সদর প্রতিনিধি / ৪৭৬ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া শহর শাখার ৫ নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এই সমাবেশটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল

প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল তাঁর বক্তব্যে সংগঠনের নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,

“জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। ৫ নং ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধ থাকলে এলাকার সার্বিক উন্নয়ন দ্রুত সম্ভব হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক। তিনি স্থানীয় নেতা-কর্মীদের সাংগঠনিক কাজে আরও সক্রিয় হওয়ার এবং জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করার নির্দেশ দেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড নির্বাচন কমিটির সভাপতি জনাব মো: আব্দুল হান্নান। তিনি সফলভাবে সমাবেশ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd