১৭ই রমজান পবিত্র বদর দিবস উপলক্ষে শান্তি সংঘ যুব সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ পারভেজ আহম্মেদ।
পরিচালনা করেন উক্ত সংস্থার সেক্রেটারি সৌরভ আকন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি সংঘ যুব সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, সাংবাদিক মোঃ সামিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার অফিস সম্পাদক তৌফিক এলাহী নয়ন, অর্থ সম্পাদক জিহাদ আহম্মেদ, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম, মিডিয়া সম্পাদক সারোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম,সজীব, রকি সহ-সম্পাদকবৃন্দ, সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগামীতে শিবগঞ্জের প্রতিটি পাড়া মহল্লা থেকে আমাদের শান্তি সংঘ সমাজ কল্যাণ পরিষদের সদস্য হবে ইনশাআল্লাহ। তাই আমাদের সবাই কে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ এই মানবিক উদ্যোগকে একটি মহৎ কাজ হিসেবে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।