• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

ছাত্রশিবিরের কুরআন কুইজ প্রতিযোগিতায় পুরুস্কার পেলেন হিন্দু শিক্ষার্থী

মিজানুর রহমান : বগুড়া প্রতিনিধি / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহ সুলতান শাখার উদ্যোগে ১১ মে “কোরআন দিবস” উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থীও অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে বিজয়ী হন। পরে তাকে পুরস্কার হিসেবে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। উপস্থিত শিক্ষার্থীরা সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানবোধের এমন দৃষ্টান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

আয়োজকরা জানান, কোরআনের মানবিক শিক্ষা, নৈতিকতা ও শান্তির বার্তা সবার মাঝে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd