• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

শান্তি চুক্তির মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক প্রতিবেদন / ৪০ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬
লেবাননে ইসরায়েলি বিমান হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার প্রক্রিয়া চলার মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, লেবাননের বিভিন্ন শহর ও আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত মোট ৩ হাজার ৭৮৩ জন নিহত এবং ১১ হাজার ৬৯৯ জন আহত হয়েছেন।

এদিকে দিনের দ্বিতীয়ার্ধে রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের কুবেইরি এলাকায় চালানো এক হামলায় দুই নারীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

এর আগে স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি শিয়া সশস্ত্র গোষ্ঠীর এক কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে প্রাণহানির এ ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd