• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেয়ার পরিকল্পনা নেই : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক / ২৯২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষায় অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেয়ার মতো কোনো আলোচনা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে কোথাও হয়নি। এমনকি আমার জানামতে এমন কোনো প্রস্তাবও নেই। এগুলো পুরোপুরি ভিত্তিহীন তথ্য।’

শিক্ষাক্ষেত্রে সরকারের বর্তমান সংস্কার ও অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মূলত কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছি। যুগের চাহিদা এবং বৈশ্বিক বাজারের যে চাহিদা, সেই অনুযায়ী নতুন নতুন সাবজেক্ট ও কোর্স কারিকুলামে যুক্ত করা হচ্ছে। ইন্ডাস্ট্রি ও একাডেমির মধ্যে সংযোগ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ চলছে।’

মন্ত্রী বলেন, বাজার চাহিদার আলোকে নতুন কোর্স অন্তর্ভুক্ত করা বা কারিকুলামের আধুনিকায়নের সাথে ঐতিহ্যবাহী ও মৌলিক বিষয়গুলো বাদ দেয়ার কোনো সম্পর্ক নেই। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কাউন্সিলে নিয়মতান্ত্রিকভাবেই কারিকুলাম পরিমার্জন ও শিক্ষক সঙ্কট দূরীকরণের কাজ চলমান রয়েছে।

ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান শিক্ষামন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd