• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

নিউজ ডেস্ক / ৫৩৫ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের মতো এবারও জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মনির হোসেন চৌধুরী, মুখপাত্র, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

গতকাল সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে এক লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আসবে। ফলে এপ্রিল মাসেও জ্বালানি সংকট হওয়ার আশঙ্কা নেই। এছাড়া অকটেন ও পেট্রলের ব্যবহার তুলনামূলকভাবে কম বলেও উল্লেখ করেন তিনি।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহণে ব্যবহৃত হয়।

এ দিকে জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো বিভিন্ন পদক্ষেপ নিয়ে সরকার গুরুত্ব সহকারে ভাবছে বলেও জানান জ্বালানি বিভাগের মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd