• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

নিয়োগ বাতিল হলো ডিএমপি কমিশনার সাজ্জাতের

নিজস্ব প্রতিবেদন / ৬৬৫ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে এতদ্বারা বাতিল করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাজ্জাত আলী। তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেছেন।

২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাত আলী।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এদিকে, ডিএমপি কমিশনার হিসেবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। ২৬ ফেব্রুয়ারি নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd