• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

৭ রানে ৮ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

ক্রিয়া প্রতিবেদন / ৭৫৩ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

এত দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র দুবার। ৮ রানে ৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ২০২৩ সালে চীনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। আর চলতি বছরে ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাহরাইনের আলী দাউদ।

এবার তাদের ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভুটানের সোনাম ইয়েশে। মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৮ উইকেট শিকার করেন এই ২২ বছর বয়সী স্পিনার।

শুক্রবার (২৬ ডিসেম্বর)) গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ভুটানকে ব্যাটিংয়ে পাঠায় মিয়ানমার। ওপেনার নামগাং চেজায়ের ৫০ রানে ভর করে ৯ উইকেটে ১২৭ রান তোলে ভুটান।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সোনামের ঘূর্ণিতে দিশাহারা মিয়ানমার অলআউট হয়ে গেছে মাত্র ৪৫ রানে! ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম চার বলে তিন উইকেট নেন সোনাম।

৭ রানে ৮ উইকেট: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

এরপর পঞ্চম ওভারে আবার বোলিংয়ে এসে নেন ১ উইকেট। ৭ ও ৯ নম্বর ওভারে আরও দুটি করে উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ইয়েশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd