• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

হাদির স্মরণে বিপিএলে ১ মিনিট নীরবতা

অনলাইন প্রতিবেদন / ৬৯৭ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

হাদির স্মরণে বিপিএলে ১ মিনিট নীরবতা
এক অনন্য আবহে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। মাঠের লড়াই শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কলমযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিসিবি।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিপিএলের এই আসরটি যেন শুরুই হলো শোক আর শ্রদ্ধার এক মিশ্র অনুভূতিতে।

সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ওসমান হাদি। তার এই অকাল প্রয়াণে ক্রিকেট অঙ্গনেও শোকের ছায়া নেমে আসে।

নীরবতা পালনের সময় এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়; যখন অধিকাংশ খেলোয়াড় ও দর্শক নীরবতা পালন করছিলেন, তখন রাজশাহী ওয়ারিয়র্সের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিমকে দেখা যায় দুই হাত তুলে মোনাজাত করতে। শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনায় তাঁর এই মোনাজাতের দৃশ্য গ্যালারিতে উপস্থিত দর্শকদের আপ্লুত করে।

নীরবতা পালনের আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শেষে রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম ম্যাচ শেষে দর্শকদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd