• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ গরুর দুধের প্রসাদ খেয়ে বিপত্তি, টিকা নিলেন ৪৫০ গ্রামবাসী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন প্রতিবেদন / ৭০৫ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের দাড়িদহ হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

 

ময়দানহাট্টা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাফিউল ইসলাম রকির সভাপতিত্বে ও যুব নেতা আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন প্রমুখ।

 

 

বক্তারা তরুণদের দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক যুবকরা অংশগ্রহণ করেন।

 

শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd