স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা পরিদর্শন করলেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল
বগুড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই বিশেষ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।