• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

বগুড়া সদর স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রবিউল ইসলাম, বগুড়া সদর প্রতিনিধি / ৬৬১ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বগুড়া সদর স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত জমজমাট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার, ১৩ ডিসেম্বর,বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর জামায়াত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁর বক্তব্যে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও ঐক্যবদ্ধতার গুরুত্বের ওপর জোর দেন। প্রধান অতিথি শ্রমিকদের উদ্দেশে বলেন, “শ্রমিক সমাজ যেকোনো দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। আপনারা নিজেদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই অঞ্চলের অর্থনীতিকে সচল রেখেছেন। এই ধরনের খেলাধুলা যেমন আপনাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে, তেমনি আপনাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। আপনাদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সাথে কাজের গুণগত মান বজায় রেখে দেশ ও সমাজের জন্য কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: অধ্যাপক আব্দুল মতিন, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এরশাদুল বারী এরশাদ, সাবেক কাউন্সিলর, ৮ নং ওয়ার্ড, বগুড়া পৌরসভা। মো: আজগর আলী, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখা। আলহাজ্ব দেলোয়ার হোসেন, প্রোপাইটর, দেলোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ। আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, প্রোপাইটর, মোয়াজ্জেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ। আলিফ মাহমুদ, সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ।এই আয়োজনে সভাপতিত্ব করেন আলফাজ হোসেন, সভাপতি, বগুড়া সদর উপজেলা স্টিল ওয়ার্কসপ লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়ন। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বগুড়া সদর স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়ন।

খেলায় অংশ নেওয়া খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বক্তাদের মূল্যবান আলোচনায় পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সফল ও অনুপ্রেরণামূলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd