• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঢাকা সচিবালয়ের নতুন ভবনে আগুন

অনলাইন প্রতিবেদন / ৪৭২ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটে। জানা যায়, ভবনে আগুন লাগার পরপরই সেখানে কর্মরত সবাই দ্রুত নিচে নেমে আসেন।

প্রশাসনের কেন্দ্র সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে আগুনের ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস বলছে, এক্সজস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরে, ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজারের ৩ ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। এর আগে রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সচিবালয়ের নতুন ১নং ভবনে আগুন লেগেছিল। ২০ তলা ভবনের ৯ তলায় এক্সজস্ট ফ্যানের আগুন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট পৌঁছায় তবে তাদের কোনো কাজ করতে হয়নি। এক্সটিংগুইসার দ্বারা আগুন নির্বাপন করে। দুপুর ২টা ১৫ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd