• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রতিবেদন

অনলাইন প্রতিবেদন / ৬১১ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আজ সকাল ১০টা ৩৮মিনিটে ৫ দশমিকমাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের এ ঘটনায় রাজধানীর বংশাল, আরমানীটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগাননিউমার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে।

 

ভূমিকম্পে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় তিনজন, নরসিংদীতে দু’জন এবং নারায়ণগঞ্জে একজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়ে ৬০ জন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

 

 

ঢাকায় নিহতরা হলেন রাফিউল ইসলাম (২১) (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী), আখতার (১৪) ও সবুজ (৩০)। লাশগুলো স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে

 

দুর্ঘটনার পরপরই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

 

শুক্রবার (২১ নভেম্বর) এনডিআরসিসি থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd