• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ গরুর দুধের প্রসাদ খেয়ে বিপত্তি, টিকা নিলেন ৪৫০ গ্রামবাসী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

৫৯৩ চিকিৎসক পেলেন পদোন্নতি

নিজস্ব প্রতিবেদন / ৮৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সহযোগী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯৩ চিকিৎসক। ১৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত এই চিকিৎসকদের পদোন্নতির কথা জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

 

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

কোন বিভাগে কত চিকিৎসক পদোন্নতি পেলেন

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে অ্যানাটমি বিভাগের ৭ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগের ৩০ জন, কার্ডিওলজি বিভাগের ১৫৭ জন, ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের ৬ জন, পেডিয়াট্রিকস বিভাগের ২৭৯ জন, বায়োকেমিস্ট্রির ৩১ জন, মেডিকেল অনকোলজি বিভাগের ৬ জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৬৫ জন, ল্যাবরেটরি মেডিসিনের ১২ জন চিকিৎসক রয়েছেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকদের পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd