• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ গরুর দুধের প্রসাদ খেয়ে বিপত্তি, টিকা নিলেন ৪৫০ গ্রামবাসী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

Reporter Name / ৬৮৯ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাকিব হাসান (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহত যুবকের চাচা রফিকুল ইসলাম জানান, রাকিব হাসান ওই এলাকার মো. আব্দুস ছালামের ছেলে। তাঁর মা-বাবা ঢাকায় একটি খামারে কাজ করেন। রাকিবও সেখানেই থাকতেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি আর ঢাকায় ফিরে যাননি। বাড়িতে একাই থাকতেন এবং নিজেই রান্নাবান্না করে খেতেন।

আজ দুপুরে রাকিবের ফুফু ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন, তা খোলা। তিনি ঘরে ঢুকে দেখতে পান, খাটের ওপর রক্ত এবং রাকিবের মুখ বালিশ দিয়ে ঢাকা।

পরে বালিশ সরিয়ে দেখেন রাকিবের গলাকাটা নিথর দেহ পড়ে রয়েছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, রাকিব ভালো ছেলে ছিল। তবে রাতে তাঁর বাসায় বন্ধুবান্ধব আসতেন, আড্ডা দিতেন। তাঁদের মধ্যে সন্দেহজনক কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাকিব নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd