• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ গরুর দুধের প্রসাদ খেয়ে বিপত্তি, টিকা নিলেন ৪৫০ গ্রামবাসী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

শনিবার নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান

অনলাইন প্রতিবেদন / ৬৮৮ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড করার জন্য আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে (ইসি) যাবেন।

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে সকাল ১১টায় তারেক রহমান নির্বাচন কমিশনে যাবেন বলে বিএনপির মিডিয়ার সেল বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘ সাড়ে ১৭ বছর তারেক রহমান দেশে ছিলেন না। ২০০৮ সালে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর উনি আর ভোটার হতে পারেননি। এবার তিনি বগুড়া থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশে নেবেন।

এদিকে, গত ২২ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে ইসিতে এক ব্রিফিং-এ জানিয়েছিলেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন।

সেদিন সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘২৫ ডিসেম্বর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। ২৬ ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন। শনিবার ২৭ ডিসেম্বর নির্বাচনকালের এ সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনেই এই ভোটার হওয়া আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd