• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

জামায়াতে ইসলামী কোনো অন্ধ বিরোধীদল হবে না: ডা. শফিকুর রহমান

অনলাইন প্রতিবেদন / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো অন্ধ বা ধ্বংসাত্মক বিরোধী দল হবে না, বরং জনস্বার্থের বিষয়গুলোতে যুক্তিসংগত ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

 

আজ মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেন।

তিনি জানান, জামায়াত নরম বা গরম কোনোটিই নয়, বরং সংসদে একটি ‘যুক্তিসংগত ও যৌক্তিক বিরোধী দল’ হিসেবে ভূমিকা রাখতে চায়।

 

তিনি বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা করা জামায়াতের নীতি নয়। জামায়াতএমন আচরণ করবে না যা সংসদকে জিম্মি করে বা সংসদের কার্যক্রমকে অচল করে দেয়।

অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, সংসদীয় রাজনীতিতে দেখা যাওয়া তীব্র বাদানুবাদ ও ফাইল ছোড়াছুড়ির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে বিরোধী দল।

 

বিরোধীদলী নেতা বলেন, জুনের পরিবর্তে জানুয়ারি মাসে বাজেট ঘোষণা করা হলে রাষ্ট্রের অর্থের অপচয় রোধ সম্ভব এবং সংসদে এ বিষয়ে জামায়াত পুনরায় জোরালো বক্তব্য রাখবে।

 

সংসদে জনগণের পক্ষে কথা বলার পাশাপাশি যদি জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত হয়, তবে সংসদের বাইরেও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হবে।

 

এই মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াতের অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd