• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

ঐতিহ্যের সাক্ষী ২৮০ বছরের বজরা শাহী মসজিদ, মুগ্ধ করছে দর্শনার্থীদের

সুজন মাহমুদ, নোয়াখালী প্রতিনিধি / ৪২ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬
ছবি: বজরা শাহী মসজিদ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক বজরা শাহী মসজিদ শতাব্দীর পর শতাব্দী ধরে বহন করে চলেছে বাংলার ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর গৌরবময় ইতিহাস। প্রায় ২৮০ বছরের পুরোনো এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয়ই নয়, বরং এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেও পরিচিত।

মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটির নান্দনিক কারুকাজ, তিনটি বৃহৎ গম্বুজ, চারপাশের দৃষ্টিনন্দন নকশা এবং প্রশস্ত চত্বর প্রতিদিনই আকর্ষণ করছে দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থীকে। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটক ও ইতিহাসপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ইতিহাস সূত্রে জানা যায়, ১৭৪১-৪২ খ্রিস্টাব্দে স্থানীয় জমিদার আমান উল্লাহ এই শাহী মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করে।

সম্প্রতি পরিষ্কার নীল আকাশের নিচে বজরা শাহী মসজিদের মনোমুগ্ধকর দৃশ্য নতুন করে নজর কাড়ছে দর্শনার্থীদের। মসজিদের অপরূপ সৌন্দর্য ও শান্ত পরিবেশ ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি ভ্রমণপিপাসু মানুষের কাছেও এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

স্থানীয়দের মতে, নোয়াখালীর ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য প্রতীক বজরা শাহী মসজিদ। যথাযথ সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে এ ঐতিহাসিক স্থাপনাটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে আরও পরিচিতি লাভ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd