• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

অনলাইন প্রতিবেদন / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

অবশেষে ইতিহাস। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের অহম চূর্ণ করলো টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অধরা সিরিজ জিতলো বাংলাদেশ। এমন একটা মুহূর্তের জন্য কতো অপেক্ষা, কতো প্রার্থনা!

প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে সিরিজে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়টা অবশ্য অতো সহজ হয়নি, তবুও জিতেছে ৫ উইকেটে। তাতে ১ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে সিরিজ।

বৃহস্পতিবার মিরপুরে আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলে অজিরা। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। যা ৬ ওভার হাতে রেখেই পেরিয়ে গেল বাংলাদেশ।

হলুদ জার্সিধারীদের দর্প বরাবরই একটু বেশি। অপেক্ষাকৃত ছোট দলগুলোর সাথে বৈষম্য করে থাকে বরাবরই। যার উদাহরণ বাংলাদেশ, টাইগারদের সাথে গত ১৫ বছরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি তারা।দেশীয় সংবাদ

অতঃপর এবার যখন খেলতে এলো, অজিরা হাড়ে হাড়েই যেন টের পেল বাস্তবতা। এই বাংলাদেশ আর আগের মতো নেই। বদলে গেছে, এগিয়ে গেছে বহুদূর। নিশ্চয়ই এরপর আর টাইগারদের উপেক্ষা করবে না তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd