দুই দিনের রাস্ট্রীয় সফরে ১৩ ও ১৪ এপ্রিল বগুড়ায় আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি,আসছেন শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন ও, এসময় মাননীয় প্রতিমন্ত্রী নিজ উপজেলায় কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন করবেন ও বাংলা নববর্ষ উদযাপন করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি আগামী ১৩ ও ১৪ এপ্রিল ২০২৬, সোম ও মঙ্গলবার দুই দিনের সরকারি সফরে বগুড়ায় আসছেন। এসময় মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও আসছেন শিবগঞ্জ উপজেলা সফরে,১৪ এপ্রিল মাননীয় শিক্ষা মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবে মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সফরকালে তাঁর নিজ সংসদীয় এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারা বাংলাদেশে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন করবেন,এছাড়াও বগুড়া শহর সহ নিজ আসনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।