• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব বগুড়া জোন শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি দেশে থাকেন, নাকি শিলংয়ে?’—জাহিদুল ইসলাম ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের যুব র‌্যালী দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস মোদির কাটছে না‘তেলাপোকা’ ভয়! ‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

২ বছরের অপেক্ষার অবসান, উচ্ছ্বসিত ফারিয়া শাহরিন

নিজস্ব প্রতিবেদন / ৬৭৩ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

২ বছরের অপেক্ষার অবসান, উচ্ছ্বসিত ফারিয়া শাহরিন

দীর্ঘ ক্যারিয়ার থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অন্তরা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ফারিয়া শাহরিন। তবে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারে এলেও এতদিন তাকে দেখা যায়নি, যা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ ছিল না।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার সিক্সে আবারও এন্ট্রি নিলেন ফারিয়া শাহরিন।
প্রায় দুই বছর পর ধারাবাহিকটিতে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

ফারিয়া শাহরিন গণমাধ্যমকে বলেন, “প্রায় দুই বছর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। এই সিরিয়ালের পর অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি।
এতদিন পর চ্যাপ্টার ৬-এ নিজেকে দেখে খুব শান্তি লাগছে। আশা করছি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে।”

ছোটবেলায় জোর করে সালামি নিতাম: ফারিয়া শাহরিন

তিনি আরো জানান, দর্শকদের প্রশ্নের উত্তর দিতে দিতেই ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। অভিনেত্রীর ভাষায়, “এতদিন আমার কমেন্ট বক্স ভরে থাকত একটাই প্রশ্ন—আমি কেন সিজন ৫-এ নেই? উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
অবশেষে সব প্রশ্নের উত্তর একসঙ্গেই দিয়ে দিতে পারলাম।”

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় এই ধারাবাহিকে আরো অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd