বগুড়ার সোনাতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে ‘ বৃহস্পতিবার বিকাল চারটায় স্হানীয় শহীদ সৈকত চত্বরে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ শীর্ষক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান হান্নানের
সমাবেশে সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।এসময় তিনি বলেন,‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তিনি তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আগামী দিনে তরুণ-যুবকদের মূল্যায়নে তাঁর ইচ্ছার কথা তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রায় সোনাতলা-সারিয়াকান্দিকে একটি ব্যতিক্রমি আসন হিসেবে রূপদানের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান, জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শায়লা ইসলাম মুক্তা।
এসময় সোনাতলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।