মোকামতলা উপজেলা জামায়াতের কমিটি গঠন: আমীর মাওলানা রেজাউল করিম এবং সেক্রেটারি মাওলানা কামাল হোসেন
বাংলাদেশে জামায়াতে ইসলামীর নবগঠিত মোকামতলা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
রোকনদের সরাসরি ভোটে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর মনোনীত হয়েছেন মাওলানা মোয়াজ্জেম হুসাইন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা কামাল হোসেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হন সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক রেজাউল কবির সোহাগ, দপ্তর সম্পাদক জুয়েলুর রহমান, ব্যবসা ও সমাজকল্যাণ সম্পাদক আরিফ হোসেন, যুব বিভাগের দায়িত্বে জাকিরুল ইসলাম মিরাজ, তারবিয়্যত সম্পাদক দেলোয়ার হোসেন, মিডিয়া সম্পাদক আব্দুল আজিজ, পেশজীবী ও দাওয়াহ সম্পাদক আল আমিন, তালিমুল কুরআন ও ভিন্নধর্মী সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বে আব্দুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম আকন্দ, এবং যুব বিভাগ সহকারী মোহসিনুল হাসান রিফাত, দপ্তর সহকারী সম্পাদক আলী মর্তুজা।
নবনির্বাচিত আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাছেদ।