আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সঙ্গে মাত্র ২ আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সমঝোতায় পৌঁছায় দল দুইটি।
আগামী নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে ছাড় দেবে বিএনপি।
তবে নির্বাচনী বিধি অনুযায়ী তাদেরকে নিজ দলের প্রতীক `ট্রাক' নিয়ে লড়তে হবে।